হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
-
Admin
May 08 2026
32
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহ মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
এর আগে, গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সরকার তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়া হাওরাঞ্চলের বিভিন্ন সংসদ সদস্যও সভায় অংশ নেন।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
