রাশিয়ায় ইউক্রেনের রাতভর ব্যাপক ড্রোন হামলা, মস্কোতে আহত ১০

রাশিয়ায় ইউক্রেনের রাতভর ব্যাপক ড্রোন হামলা, মস্কোতে আহত ১০

রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় ইউক্রেনের রাতভর চালানো ব্যাপক ড্রোন হামলায় তিনজন চীনা নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মস্কোর দাবি, সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীকে লক্ষ্য করে পরিচালিত অন্যতম বড় এই হামলায় ৪০০টিরও বেশি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন।


রাশিয়ায় রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। ছবি: আনাদোলু এজেন্সি



সোমবার (২০ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাতভর ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৪০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে রাজধানী মস্কোর দিকে অগ্রসর হওয়া অন্তত ৮৫টি ড্রোন মাঝপথেই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তার দাবি, অধিকাংশ ড্রোন রাজধানীর সীমানায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।


রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মস্কোর ওপর ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে।


মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা সক্রিয় থাকলেও পোডোলস্ক, ডমোদেদোভো এবং ওডিনত্সোভো জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন আবাসিক এলাকায় পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এতে বেসামরিক অবকাঠামোরও ক্ষতি হয়েছে।


এদিকে ইউক্রেনীয় পর্যবেক্ষণকারী কয়েকটি চ্যানেলের দাবি, হামলায় মস্কো অঞ্চলের কোলেদিনো গ্রামের ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টার, ডমোদেদোভোর ইউঝনি ভোরেতা লজিস্টিক পার্ক এবং লভোভস্কি এলাকার একটি তেল ডিপোতে আঘাত হানা হয়েছে। পরে ডমোদেদোভোর প্রশাসনিক প্রধান এভজেনিয়া খুরস্তালেভা ইউঝনি ভোরেতা এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন।


অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়া, ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণসাগরের আকাশসীমা থেকে মোট ৩৮১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।


পাল্টা দাবি করেছে ইউক্রেনও। দেশটির বিমান বাহিনীর ভাষ্য অনুযায়ী, রাশিয়া রাতভর দুটি নির্দেশিত বিমান ক্ষেপণাস্ত্র এবং ৯৪টি ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশে ৮১টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।


তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের দাবি ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance