শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান



প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগামী সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় এ নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুগপৎ শরিক দলগুলোর নেতাদের সম্মানে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়েও মতবিনিময় হতে পারে।

যমুনায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে যুগপৎ আন্দোলনের দেড় শতাধিক নেতা আমন্ত্রিত হয়েছেন। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র: বাসস

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance