দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল, খুলনা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন তিনটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৭২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে ১০ হাজার ৮৫৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৩৪৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক মৃত্যুর চিত্র
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেটে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
