স্বাস্থ্য ও স্বাদের অনন্য মেলবন্ধন: পেস্তার পুষ্টিগুণ ও উপকারিতা
-
Admin
Apr 09 2026
44
পেস্তার বাদামের উপকারিতা শুধু স্বাদেই সীমাবদ্ধ নয়; এটি শরীরের জন্যও অত্যন্ত উপকারী। অন্যান্য বাদামের তুলনায় দাম কিছুটা বেশি হওয়ায় অনেকে এড়িয়ে চলেন, কিন্তু প্রতিদিন মাত্র দু’টি পেস্তা খেলে যদি ওষুধের খরচ কমে, তাহলে এর মূল্য দেওয়া সার্থকই বলা যায়।
পেস্তায় রয়েছে সহজপাচ্য ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ওমেগা-৩—যা চোখ, চুল, ত্বক ও হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।
ওজন নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর পেস্তায় অন্যান্য বাদামের তুলনায় প্রোটিনের পরিমাণ বেশি। পাশাপাশি এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।
এ ছাড়া পেস্তা অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে, যা হজম ও বিপাকক্রিয়া উন্নত করে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখে।
পেস্তাবাদামে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের প্রদাহ কমাতে সহায়ক। এর লো গ্লাইসেমিক ইনডেক্স ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। উচ্চ ফাইবার ও মানসম্মত প্রোটিনের কারণে এটি ওজন নিয়ন্ত্রণেও কার্যকর। এছাড়া এতে থাকা টোকোফেরল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমায়।
পেস্তায় প্রচুর ভিটামিন ই রয়েছে, যা ত্বক ও চুলের শুষ্কতা দূর করে। নিয়মিত পরিমিত পরিমাণে পেস্তা খেলে ত্বক ও চুল হয়ে ওঠে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
