যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য, কৌশলগত ও ভূরাজনৈতিক সম্পর্ক
-
Admin
May 20 2026
48
যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট সতর্ক করে বলেছেন, চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি বিক্রি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমেরিকাই। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি যেন “ভুল হাতে” না যায়, সেটা নিশ্চিত করা জরুরি।
ওয়াশিংটনে এক আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেমন চীন, রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়ার কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বা F-22 বিক্রি করে না, ঠিক তেমনি AI প্রযুক্তির ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। কারণ, এসব প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী দেশের হাতে গেলে তারা সামরিক ও প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে।

মাস্ট বলেন, “কিছু আমেরিকান কোম্পানি লাভবান হলেই যে আমেরিকা লাভবান হবে, এমন নয়। বরং এতে যুক্তরাষ্ট্রই পিছিয়ে পড়তে পারে।”
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর দুই দেশ AI নিয়ে আরও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের শীর্ষ AI শক্তি হিসেবে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।
তবে মাস্ট এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিটি উন্নত চিপ চীনের হাতে গেলে তা ভবিষ্যতে মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাঁর অভিযোগ, চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন টেনসেন্ট, আলিবাবা, বাইটড্যান্স ও বাইদু—সবগুলোরই সামরিক খাতের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, “যদি তারা সেরা চিপ পেয়ে যায়, তাহলে তারাই এগিয়ে যাবে। আর সেটাই সবচেয়ে বড় সমস্যা।”
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র চীনের AI উন্নয়ন ধীর করতে এনভিডিয়ার মতো কোম্পানির উন্নত সেমিকন্ডাক্টর চিপ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। তবে সম্প্রতি খবর এসেছে, ওয়াশিংটন কয়েকটি চীনা কোম্পানিকে এনভিডিয়ার H200 চিপ কেনার অনুমতি দিয়েছে।
মাস্ট এসব সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকতে হলে চীনের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছানো বন্ধ করতে হবে। তাঁর ভাষায়, “আমরা চাই না তারা আমাদের প্রযুক্তি নকল, কপি বা ব্যবহার করার সুযোগ পাক।
সূত্র: এসসিএমপি
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
