যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিনের প্রতিরোধে ইরানের সামরিক সক্ষমতার বার্তা: আরাগচি
-
Admin
Jun 06 2026
52
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা ৪০ দিন প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ ঘটনা নয়। তার মতে, এই সংঘাতের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন ইরানের সামরিক সক্ষমতা, কৌশলগত ধৈর্য এবং প্রতিরক্ষা শক্তির বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
তিনি আরও দাবি করেন, এই পরিস্থিতি প্রমাণ করেছে যে ইরান শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর সামনেও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে।
একইসঙ্গে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা উচ্চারণ করে আরাগচি বলেন, কোনো দেশ যদি তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেয়, তবে সেই স্থাপনাগুলোকে ইরান বৈধ প্রতিরক্ষা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।
শুক্রবার (৪ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটির বিরুদ্ধে ৪০ দিন ধরে লড়াই চালিয়ে যাওয়া কোনো সহজ বিষয় নয়। এই সময়ের মধ্যে বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি ও সক্ষমতা সম্পর্কে নতুনভাবে উপলব্ধি করেছে।”
তবে কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে স্থিতিশীল, দীর্ঘমেয়াদি ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, আরাগচির এই বক্তব্যে একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক প্রতিরোধের বার্তা রয়েছে, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ইঙ্গিতও স্পষ্ট হয়েছে।
সূত্র: আইআরআইবি
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
