সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা দেশে ফেরেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ফেডারেশনের কর্মকর্তারা ও সমর্থকরা। ফুল দিয়ে দলকে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে প্রতিমন্ত্রী আগেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্মৃতিও এ সময় তিনি স্মরণ করেন, যখন টাইব্রেকারে গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলকে জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই আবেগ নিয়েই তিনি নতুন প্রজন্মের বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকেও ফুল দিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ অন্যরা।
বিশ্বের অনেক দেশে বড় সাফল্যের পর ছাদখোলা বাসে উদযাপনের রীতি রয়েছে। বাংলাদেশে এর সূচনা হয় ২০২২ সালে নারী দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর। এরপর ২০২৪ সালে পুনরায় শিরোপা জয়ের পাশাপাশি ২০২৫ সালে এশিয়া কাপে জায়গা করে নেওয়ার সাফল্যে নারী দল আরও দুবার এভাবে উদযাপন করে। এবার প্রথমবারের মতো পুরুষ দলকেও এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে।
চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-২০ দলের ছবি দিয়ে সাজানো একটি ছাদখোলা বাস প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরে অপেক্ষার পরপরই খেলোয়াড়রা সেই বাসে উঠবেন। বাসটি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের দিকে যাবে, যেখানে বাফুফে তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। ইতোমধ্যে পুরো এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং খেলোয়াড়দের ছবি দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে।
Leave a Reply
Cancel ReplyVOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
World News
26
-
Bangladesh
23
-
আন্তর্জাতিক
12
-
আন্তর্জাতিক খবর
12
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
