ঈদের আগেই পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন

ঈদের আগেই পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন

ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রায় সব সচল কারখানায় মার্চ ও এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি এক বিশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, দুই অঞ্চলে বর্তমানে মোট সচল কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। এর মধ্যে সব কারখানাই মার্চ মাসের বেতন পরিশোধ করেছে। এপ্রিল মাসের বেতন দিয়েছে ২ হাজার ১২৮টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ।


এছাড়া ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ১২৫টি কারখানা, যা মোটের ৯৯ দশমিক ৫৮ শতাংশ। শ্রমিকদের ঈদযাত্রার আগে আর্থিক স্বস্তি দিতে মে মাসের অগ্রিম বেতনও দিয়েছে ২ হাজার ২৩টি কারখানা, অর্থাৎ প্রায় ৯৪ দশমিক ৮০ শতাংশ প্রতিষ্ঠান।


আঞ্চলিক হিসাব অনুযায়ী, ঢাকায় চালু থাকা ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে ১ হাজার ৭৯০টি এপ্রিলের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছে। মাত্র চারটি কারখানায় এখনও বকেয়া রয়েছে। একইসঙ্গে মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ১ হাজার ৭০৩টি প্রতিষ্ঠান।


চট্টগ্রাম অঞ্চলে ৩৪০টি সচল কারখানার মধ্যে ৩৩৮টি এপ্রিলের বেতন এবং ৩৩৫টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। এছাড়া ৩২০টি কারখানা মে মাসের অগ্রিম বেতন দিয়েছে।


শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে এবং মহাসড়কে অতিরিক্ত চাপ এড়াতে ধাপে ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৪ মে ১০৮টি কারখানার শ্রমিক, ২৫ মে ৬৬৪টি কারখানার শ্রমিক এবং আজ ২৬ মে সবচেয়ে বেশি—৭৭১টি কারখানার শ্রমিক ঢাকা ছাড়ছেন। আগামীকাল ২৭ মে অবশিষ্ট ২৫১টি কারখানার শ্রমিকদের ছুটির মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে।


সংশ্লিষ্টরা বলছেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগের ফলেই এবার সময়মতো বেতন-বোনাস পরিশোধ সম্ভব হয়েছে। পরিকল্পিত ছুটির কারণে শ্রমিকরা তুলনামূলক কম ভোগান্তিতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবেন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance