ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে ২৯ বিলিয়ন ডলার!
-
Admin
May 13 2026
64
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি-এর ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, এই যুদ্ধের বর্তমান ব্যয় এখন ২৯ বিলিয়ন (২ হাজার ৯০০ কোটি) মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে অনুষ্ঠিত এক শুনানিতে পেন্টাগনের কমপট্রোলার জুলস হার্স্ট জানান, চলমান সামরিক অভিযানের ব্যয় আগের হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিরক্ষা বিভাগ এখন মনে করছে, এই অভিযানের মোট খরচ পূর্বানুমানের চেয়ে অনেক বেশি হবে।
হার্স্ট জানান, মাত্র দুই সপ্তাহ আগেও তিনি কংগ্রেসকে জানিয়েছিলেন যে যুদ্ধ পরিচালনায় সম্ভাব্য ব্যয় হবে প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে নতুন হিসাব অনুযায়ী সেই ব্যয় আরও ৪ বিলিয়ন ডলার বেড়ে এখন ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত, নতুন সরঞ্জাম সংগ্রহ এবং সামরিক অভিযান পরিচালনার সার্বিক খরচ বেড়ে যাওয়ায় বাজেট পুনর্মূল্যায়ন করতে হয়েছে।
সূত্র: এপি
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
