ইরানকে ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংস’ হুমকি নিয়ে উদ্বেগ

ইরানকে ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংস’ হুমকি নিয়ে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে “আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।”

এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাংক গার্ডনার। তার মতে, ট্রাম্পের এই মন্তব্য তার আগের বিতর্কিত ও অ-রাষ্ট্রপতিসুলভ বক্তব্যগুলোকেও ছাড়িয়ে গেছে এবং এটি ব্যাপকভাবে উদ্বেগজনক।

গার্ডনার লিখেছেন, “আজ রাতেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে”—এ ধরনের বক্তব্য ব্লাফ বা ভয় দেখানোর কৌশল হতে পারে। তবে এমন হুমকি ট্রাম্পকে তাদের কাতারে দাঁড় করায়, যারা মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ঐতিহ্য ধ্বংসের সঙ্গে জড়িত।


উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, তালিবান ষষ্ঠ শতকের বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল এবং আইসিস প্রাচীন নগরী পালমিরার অংশবিশেষ গুঁড়িয়ে দিয়েছিল।

গার্ডনার প্রশ্ন তোলেন, ট্রাম্প কি ইতিহাসে সেই ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, যিনি ইরানের প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শন—যেমন পারস্য সাম্রাজ্যের রাজধানী পার্সেপোলিসের ধ্বংসাবশেষ বা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত ইসফাহানের ফ্রাইডে মসজিদ—ধ্বংস করেছিলেন?

তিনি আরও উল্লেখ করেন, ইউক্রেনে যুদ্ধ চালালেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের ঐতিহাসিক গির্জাগুলোর সোনালি গম্বুজ ধ্বংস থেকে বিরত থেকেছেন।

গার্ডনারের মতে, ট্রাম্প যদি ‘সভ্যতা’ বলতে অবকাঠামো—যেমন সেতু বা বিদ্যুৎকেন্দ্র—বোঝাতেও চান, তবুও এমন হুমকি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে আইনজীবীদের মতে, কোনো স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হলে সেটি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা থেকে যায়।


সূত্র: বিবিসি বাংলা।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance