ইউক্রেনে বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৮!

ইউক্রেনে বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৮!

চলতি বছরে ইউক্রেনের ওপর অন্যতম বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৮ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় প্রশাসন ও ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, রুশ হামলায় বিভিন্ন ভবনে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১৮ জন।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভসহ খারকিভ, ওডেসা, দিনপ্রো ও জাপোরিঝঝিয়া—বড় বড় শহরগুলো ছিল হামলার লক্ষ্য। এসব স্থানে দফায় দফায় আঘাত হানা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সিবিহা বলেন, প্রায় ৭০০ ড্রোন ও বহু ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া বড় ধরনের ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক মানুষ।

রাজধানী কিয়েভে হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে তার দেহও ছিল। সেখানে অন্তত ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জানান, একটি হামলা আবাসিক নির্মাণস্থলের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়, এতে ছয়জন শ্রমিক আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ওডেসায় অন্তত আটজন নিহত হয়েছেন। উদ্ধারকাজের ভিডিওতে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি ভবন থেকে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রথমে ড্রোন হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে।

ওডেসা ন্যাশনাল মিউজিক একাডেমির একটি ছাত্রাবাসও হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

মধ্যাঞ্চলীয় শহর দিনপ্রোতে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়ায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বন্ধ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওডেসা, কিয়েভ ও দিনপ্রোতে প্রাণহানি হয়েছে। তার মতে, রাশিয়া যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে এবং আন্তর্জাতিক নীতিতে কোনো শিথিলতার যোগ্য নয়।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance