২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘিরে জনমনে তৈরি হয়েছে স্বস্তি ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া ক্রয়ক্ষমতা ও কর্মসংস্থানের অনিশ্চয়তার চাপ; অন্যদিকে রাজস্ব ঘাটতি সামাল দিতে সরকারের নতুন কর আরোপ ও রাজস্ব বৃদ্ধির উদ্যোগ—সব মিলিয়ে এবারের বাজেট হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকার স্বাস্থ্যখাতে কিছু বড় কর ছাড়ের পরিকল্পনা করছে। বিশেষ করে হার্টের রিং (স্টেন্ট), ডায়ালাইসিস সরঞ্জাম ও ওষুধ শিল্পের কাঁচামালের ওপর কর কমানো বা প্রত্যাহারের আলোচনা চলছে। এতে হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত লাখো পরিবারের জন্য এটি বড় স্বস্তি হতে পারে।
একইসঙ্গে দেশীয় ওষুধ শিল্পকে শক্তিশালী করতে এপিআই উৎপাদনে নতুন কর সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের ধারণা, এতে দীর্ঘমেয়াদে ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং আমদানি নির্ভরতা কমবে।
তবে স্বাস্থ্যখাতে স্বস্তির বিপরীতে তামাক ও অ্যালকোহলজাত পণ্যে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে সরকার। সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনাকে জনস্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যদিও এর প্রভাব ভোক্তাদের ব্যয়ের ওপরও পড়বে।
অন্যদিকে সরকার ইতিহাসের সবচেয়ে বড়, ৩ লাখ কোটি টাকার বেশি আকারের এডিপি অনুমোদন করেছে। সরকার বলছে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানে বড় বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানো সম্ভব হবে। তবে অর্থনীতিবিদদের একাংশ এত বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের করব্যবস্থা এখনও অতিরিক্ত পরোক্ষ করনির্ভর হওয়ায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি চাপ বহন করে। ধনী-গরিব সবাইকে একই হারে ভ্যাট দিতে হওয়ায় বৈষম্য আরও বাড়ছে বলে মত তাদের।
সব মিলিয়ে, এবারের বাজেটে কিছু খাতে স্বস্তি এলেও নতুন কর ও মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের উদ্বেগ পুরোপুরি কমাতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
35
-
World News
32
-
আন্তর্জাতিক খবর
29
-
আন্তর্জাতিক
24
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
