আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা যেসব জেলায় !

আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা যেসব জেলায় !

             বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ী এই ঝড় হতে পারে। এ সময় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট চার জেলার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদফতর জানিয়েছে—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছুটা প্রশমিত হতে পারে।

তবে একই সময়ে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance