হামের টিকাদানে অবহেলা রোধে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা

হামের টিকাদানে অবহেলা রোধে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব এবং এতে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সতর্ক করে বলেছেন, জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামাল

পুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল দেশব্যাপী হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি উল্লেখ করে এ পরিস্থিতির কারণ এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তারের ধরণ এবং টিকাদান কার্যক্রমের কার্যকারিতা নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো নীতিগত বা প্রশাসনিক পরিবর্তনের কারণে টিকাদান কার্যক্রমে বিরূপ প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে খতিয়ে দেখা হবে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী সংসদকে আরও জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড ও সরকারি বিধি-বিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরকার হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি মজুত ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করা হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

তিনি আরও জানান, হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার লক্ষ্যে বর্তমানে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার এ সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance