ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
-
Admin
Jun 13 2026
45
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে বড় বার্তা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশ চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে। এখন এটি চূড়ান্ত করার কাজ করছেন তারা।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ বলেন, “পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার প্রচেষ্টা চলমান থাকলেও একটি পক্ষ ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে শান্তি চুক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে সম্পূর্ণ অবগত। এসব বিভ্রান্তিমূলক প্রচারণা উপেক্ষা করে বলতে চাই, শান্তি চুক্তির একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া প্রস্তুত হয়েছে। এখন চুক্তির পরবর্তী ধাপগুলো নির্ধারণে পাকিস্তান সংশ্লিষ্ট উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি প্রতিষ্ঠার এতটা কাছাকাছি আমরা আগে কখনও পৌঁছাইনি।”
বিশ্লেষকদের ধারণা, শেহবাজ তার বক্তব্যে পরোক্ষভাবে দখলদার ইসরায়েলের দিকেই ইঙ্গিত করেছেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার অগ্রগতি দেখা গেলেও ইসরায়েল ইতোমধ্যে জানিয়েছে যে তারা এ চুক্তির অংশ হবে না এবং লেবাননে সামরিক অভিযানও বন্ধ করবে না।
অন্যদিকে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, কোনো শান্তি বা সমঝোতা চুক্তি হলে তা সংশ্লিষ্ট সব ফ্রন্টে সমানভাবে কার্যকর করতে হবে।
সূত্র: সিএনএন
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
আন্তর্জাতিক খবর
53
-
World News
49
-
Bangladesh
48
-
আন্তর্জাতিক
44
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
