জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ পুলিশ সদস্য
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাংকে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ট্যাংকের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ট্যাংকের অবশিষ্ট পানি ফেলে দিয়ে তা পরিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলের কাছ থেকে একটি খালি বিষের কৌটাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ক্যাম্পে ব্যবহৃত পানিতে অস্বাভাবিক সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ লক্ষ্য করেন দায়িত্বরত সদস্যরা। বিষয়টি গুরুত্ব না দিয়ে তিন পুলিশ সদস্য ওই পানি পান করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পানিতে অস্বাভাবিকতা দেখতে পাওয়ার পর ঘটনাস্থলের পাশে একটি খালি বিষের কৌটা পাওয়া যায়। এতে পানিতে বিষাক্ত কোনো পদার্থ মেশানোর সন্দেহ তৈরি হয়। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। পরে পানি পান করার পর তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন এবং কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন।
তিনি জানান, পাশের একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে ক্যাম্পে পানীয় জল সরবরাহ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পাইপলাইনের মাধ্যমে কোনো বিষাক্ত পদার্থ পানিতে মিশে থাকতে পারে। তবে কীভাবে বা কার মাধ্যমে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ট্যাংকের সব পানি ফেলে দিয়ে সেটি পরিষ্কার করা হয়েছে। অসুস্থ তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কামুক্ত।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা হামলার শিকার হন।
গত ২৫ মে আলীনগর এলাকায় অবস্থিত যৌথ বাহিনীর ক্যাম্পে গুলিবর্ষণসহ হামলার ঘটনা ঘটে। এ সময় ভেকু দিয়ে নির্মাণাধীন একটি ক্যাম্প ভেঙে দেওয়া হয়। ওই ঘটনায় ২৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়।
তবে মামলার প্রধান আসামি ও ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিন এখনো গ্রেপ্তার হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Leave a Reply
Cancel ReplyRelated News
Popular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
আন্তর্জাতিক খবর
49
-
Bangladesh
46
-
World News
45
-
আন্তর্জাতিক
42
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
