news Breaking News
clock
সাহাবুদ্দিনের পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেল’: জামায়াত আমির

সাহাবুদ্দিনের পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেল’: জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বৈরাচারের ‘কালো ছায়া’ সরে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, “দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল।”

শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের পর রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের কারণ নিয়ে জামায়াতের কোনো আগ্রহ নেই জানিয়ে শফিকুর রহমান বলেন, “তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ আমরা আগেই বিবেচনা করেছি যে, তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।”


‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ’


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিল জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তিনি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত নেতৃত্বাধীন জোট ওয়াকআউটও করেছিল।

সাহাবুদ্দিনকে জুলাই গণহত্যার সমর্থক হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “তিনি অভিভাবক হিসেবে ব্যর্থ হয়েছেন। দায়িত্ব পালন করেননি। গণহত্যার বিরুদ্ধে তিনি একটি শব্দও বলেননি—এটি থামাতে হবে, এটি অন্যায়, জনগণের ওপর এ ধরনের জুলুম চলতে পারে না—এমন কোনো কথা তিনি বলেননি। নীরবে তিনি সবকিছুকে সমর্থন করেছেন।”


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সহযোগিতার আশ্বাস

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির।

তিনি বলেন, “আমরা আশা করি, তিনি নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন। তিনি যদি তা করেন, তাহলে আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করব।”


বিদেশে চিকিৎসা নিয়েও আপত্তি

এদিকে, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন শফিকুর রহমান। তাঁর বক্তব্য, সাহাবুদ্দিনের সব ধরনের চিকিৎসা দেশেই সম্ভব।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দেওয়ার বিরোধিতা করে তাঁর গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। তবে জামায়াতে ইসলামী এখন পর্যন্ত এমন কোনো দাবি জানায়নি।


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance