শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে অপসারণ না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিরোধীদের প্রধান তিনটি দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া।
রাহুল গান্ধী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার আগে আমরা কোনো ধরনের আলোচনা বা কথোপকথনে যাব না। এটাই আমাদের অবস্থান।’
এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যন্তর মন্তরে তাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে।
অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’
তিনি আরও জানান, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।
এদিকে পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন ভাঙার বিষয়েও প্রতিক্রিয়া জানান দীপকে। তিনি বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন—এতে আমরা খুবই স্বস্তি পেয়েছি। কারণ, তিনি ২৬ দিনেরও বেশি সময় ধরে অনশন করছিলেন। দেশের জন্য তার জীবন অত্যন্ত মূল্যবান।’
তবে আন্দোলনের মূল দাবি থেকে সরে না যাওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো কিছুই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
সূত্র: এএনআই
Leave a Reply
Cancel ReplyPopular News
VOTE FOR CHAMPION
Recent News
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
Top Categories
-
Bangladesh
43
-
আন্তর্জাতিক খবর
41
-
World News
39
-
আন্তর্জাতিক
36
Recent Comment
-
by Anonymous
Good luck Atoz news
-
by আব্দুল আলীম সরকার
আপনাদের খবরগুলো ভালো
