প্রধান রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধান রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রধান রেলপথগুলোতে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ট্রেন (ইলেকট্রিক ট্র্যাকশন) চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেল ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ খাতে একাধিক বড় আকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।


জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধান প্রধান রেলরুটে বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাকে টেকসই ও আধুনিক করতে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।


তিনি আরও জানান, মহাসড়কগুলোতে পর্যায়ক্রমে এক্সপ্রেসওয়ে গ্রিড ও মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট মনিটরিং সিস্টেম এবং এক্সেল লোড নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।


রাজধানী ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নেটওয়ার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে যমুনা নদীতে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া–দৌলতদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশ রেলওয়েকে দেশের প্রধান পরিবহন ব্যবস্থার ভিত্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ২০৪৫ সাল পর্যন্ত তিন ধাপে মোট ২৪টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সব রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হবে, যাতে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়।


এছাড়া রেল সেবার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আগামী বছরগুলোতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলেও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by Anonymous

    Good luck Atoz news

    quoto
  • user by আব্দুল আলীম সরকার

    আপনাদের খবরগুলো ভালো

    quoto

Please Accept Cookies for Better Performance